Panel Region ব্যবহারের শর্তাবলি

সর্বশেষ আপডেট: 31 আগস্ট 2026

Panel Region-এর সার্ভিস ব্যবহার করার আগে অনুগ্রহ করে এই শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন।

Panel Region ব্যবহারকারী চুক্তির গুরুত্বপূর্ণ তথ্য

Panel Region-এর সাইট ও অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খোলার বা কেনাকাটা করার আগে নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন:

  • Panel Region-এর সাইট বা অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলে বা কেনাকাটা করে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন। এই শর্তাবলিতে সম্মত না হলে বা এগুলো পড়ার ইচ্ছা না থাকলে অনুগ্রহ করে অ্যাকাউন্ট খুলবেন না এবং কোনো চুক্তিতে সম্মতিও দেবেন না।
  • সাধারণ নিয়মকানুন ও আইনি দায়দায়িত্ব বুঝে নিতে আমরা আপনাকে ব্যবহারকারী চুক্তিটি পড়ে দেখার পরামর্শ দিচ্ছি।
  • এই শর্তাবলি আপনার কাছে গ্রহণযোগ্য না হলে অনুগ্রহ করে এই চুক্তি গ্রহণ করবেন না এবং সাইটটি ব্যবহার করা বন্ধ করুন।
  • সাইটটি ব্যবহার করে এবং নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ করে আপনি এই পেজগুলোতে বর্ণিত শর্তাবলি গ্রহণ করছেন।

সাধারণ তথ্য

  • Panel Region প্যানেলে সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলোর জন্য দেওয়া ব্যাখ্যা প্রতি 1,000 অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখবেন, অর্ডারের পরিমাণ বাড়লে দামও বাড়তে পারে।
  • প্রতিটি অর্ডার করে আপনি সংশ্লিষ্ট সার্ভিসের বিবরণে দেওয়া শর্তগুলো গ্রহণ করেন। অর্ডার করার আগে অর্ডারের বিবরণ না পড়লে কোনো রিফান্ড দেওয়া হবে না।
  • কোনো সার্ভিসের নিজস্ব বিবরণে যা উল্লেখ আছে, তার বাইরে কোনো ফলাফলের নিশ্চয়তা দেওয়া হয় না। কোনো সার্ভিসের বিবরণে রিফিলের কথা থাকলে সেই প্রতিশ্রুতি নিচের রিফিল নীতিতে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রযোজ্য।
  • অনুপযুক্ত অর্ডারের সাথে জড়িত অ্যাকাউন্ট কোনো সতর্কবার্তা বা রিফান্ড ছাড়াই বন্ধ করে দেওয়া হবে। অপব্যবহার হচ্ছে কি না, তা দেখতে প্রতিটি অর্ডার যাচাই করার কোনো বাধ্যবাধকতা Panel Region-এর নেই।
  • সদ্য খোলা অ্যাকাউন্ট, ইমেইল যাচাই করা হয়নি এমন অ্যাকাউন্ট বা SMS যাচাই করা হয়নি এমন অ্যাকাউন্টের জন্য অর্ডার করবেন না।
  • নিরাপত্তাজনিত কোনো দুর্বলতা খুঁজে পেলে অন্য কোথাও প্রকাশ করার আগে [email protected] ঠিকানায় আমাদের জানান। সরল বিশ্বাসে কেউ কোনো দুর্বলতার কথা জানালে এবং সেই দুর্বলতার সুযোগ না নিলে, অন্য ব্যবহারকারীদের ডেটায় প্রবেশ না করলে ও সার্ভিসে বিঘ্ন না ঘটালে আমরা তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না।

রিফিল নীতি

কোন কোন শর্তে রিফিলের অনুরোধ গ্রহণ বা প্রত্যাখ্যান করা হতে পারে, রিফিল নীতিতে তা নির্দিষ্ট করে বলা আছে। ভুল বোঝাবুঝি এড়াতে এবং রিফিলের প্রক্রিয়া আরও সহজ করতে এই শর্তগুলো জেনে রাখুন।

  • রিফিল প্রত্যাখ্যান: নিচের ক্ষেত্রগুলোতে রিফিলের অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে:
    • বর্তমান সংখ্যা অর্ডার করা পরিমাণের 100%-এ পৌঁছে গেছে।
    • অ্যাকাউন্টটি প্রাইভেট, অথবা লিংকটি কাজ করছে না।
    • বর্তমান সংখ্যা শুরুর সংখ্যার চেয়ে কম, তাই বাড়তি রিফিলের প্রয়োজন নেই।
    • ডেলিভারি করা পরিমাণের তুলনায় সংখ্যা অস্বাভাবিক রকম বেশি কমে গেছে।
    • গত 48 ঘণ্টার মধ্যে সংখ্যা 20%-এর বেশি কমে গেছে। এ ক্ষেত্রে রিফিলের মেয়াদ শেষ হয়ে গেছে বলে গণ্য করা হয়।
    • মোট রিফিল করা পরিমাণ অর্ডার করা পরিমাণের 100% ছাড়িয়ে যাবে। আমরা অর্ডার করা পরিমাণের সর্বোচ্চ 100% পর্যন্ত রিফিল করি।
  • রিফিল সম্ভব না হলে: নিচের ক্ষেত্রগুলোতে রিফিল সম্ভব না-ও হতে পারে:
    • অর্ডার সম্পন্ন হওয়ার বা সর্বশেষ রিফিলের অনুরোধের পর এখনো 24 ঘণ্টা পার হয়নি।
    • সার্ভিসটিতে রিফিল গ্যারান্টি নেই।
    • অর্ডারটি এখনো চলছে, অথবা রিফিলের মেয়াদ শেষ হয়ে গেছে।
    • যে অ্যাকাউন্টের জন্য মূল অর্ডারটি করা হয়েছিল, এটি সেই অ্যাকাউন্ট নয়।
  • চূড়ান্ত সিদ্ধান্ত: রিফিলের যোগ্য অর্ডারের ক্ষেত্রেও রিফিলের অনুরোধ কার্যকর করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার Panel Region টিমের। প্রতিটি ক্ষেত্র যাচাইয়ের সময় এটি বাড়তি সুরক্ষা হিসেবে কাজ করে।

SMM প্যানেলের অতিরিক্ত শর্তাবলি

  • অর্ডার প্রসেস হওয়ার সময়: সার্ভিসগুলো প্রসেস হতে কত সময় লাগবে, তা ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি সম্মত হচ্ছেন যে, দেরির কারণে কোনো দাবি করার বা রিফান্ড পাওয়ার অধিকার জন্মায় না।
  • স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল প্রক্রিয়া: কিছু অর্ডার স্বয়ংক্রিয়ভাবে প্রসেস হতে পারে, আবার কিছু অর্ডার ম্যানুয়ালি প্রসেস করতে হয়। ম্যানুয়ালি প্রসেস করা অর্ডার সম্পন্ন হতে বেশি সময় লাগতে পারে।
  • প্ল্যাটফর্মের সাথে সামঞ্জস্য: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রতিনিয়ত আপডেট হয়। এসব পরিবর্তন অনুযায়ী নিজের সার্ভিসে রদবদল করার অধিকার Panel Region সংরক্ষণ করে, তবে সব আপডেটের সাথে সার্ভিস সামঞ্জস্যপূর্ণ থাকবে, এমন নিশ্চয়তা দেয় না।
  • অ্যাকাউন্টের নিরাপত্তা ও দায়দায়িত্ব: প্যানেল ব্যবহারের সময় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব আপনার। প্ল্যাটফর্মের নীতি লঙ্ঘনের কারণে কোনো অ্যাকাউন্ট স্থগিত বা নিষিদ্ধ হলে তার জন্য Panel Region দায়ী নয়।
  • ডুপ্লিকেট অর্ডার এড়ানো: একই প্রোফাইল বা লিংকের জন্য একই সময়ে একাধিক অর্ডার করা এড়িয়ে চলুন। এমন করলে অর্থ হারাতে পারেন বা দেরি হতে পারে, এবং এর জন্য কোনো রিফান্ড পাওয়া যাবে না।
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নীতি পরিবর্তন: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নীতি বদলালে কিছু সার্ভিস সীমিত বা বন্ধ করা হতে পারে। আপনি সম্মত হচ্ছেন যে, এমন ক্ষেত্রে কোনো অধিকার বা রিফান্ড দাবি করা যাবে না।
  • সাপোর্ট ও অভিযোগের প্রক্রিয়া: কোনো সমস্যা হলে আপনি সাপোর্ট টিকিট খুলতে পারেন। আমাদের যোগাযোগ পেজে উত্তরের যে সময় উল্লেখ করা আছে, তার মধ্যেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এই সময়গুলো স্বাভাবিক অবস্থায় সাধারণত কত সময় লাগে তার হিসাব, কোনো নিশ্চিত সময়সীমা নয়।
  • অর্ডার বাতিল: অর্ডার বাতিল করাকে অতিরিক্ত প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় এবং এতে সময় লাগতে পারে। সার্ভিস প্রোভাইডার অনুমোদন না দিলে বাতিলের অনুরোধ প্রসেস করা হবে না।
  • অপ্রত্যাশিত দেরি: অর্ডার নিয়ে কোনো সমস্যার সমাধান হতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে। আপনি স্বীকার করছেন ও মেনে নিচ্ছেন যে, এমন দেরি রিফান্ড বা ক্ষতিপূরণ দাবির ভিত্তি হিসেবে গণ্য হবে না।

সাধারণ শর্তাবলি

  • বিভ্রান্তিকর, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেওয়া কিংবা অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা নিষিদ্ধ।
  • নিজের লগ ইনের তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করার ফলে কোনো ক্ষতি হলে তার দায় আপনার।
  • সাইটের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, স্প্যাম ছড়ায় বা তথ্য চুরির চেষ্টা করে, এমন কোনো সফটওয়্যার ব্যবহার করা বা এমন কোনো কাজ করা নিষিদ্ধ।
  • সাপোর্ট টিমকে হুমকি দিলে, অপমান করলে বা বারবার সতর্কবার্তা অমান্য করলে আগাম নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট সাময়িকভাবে বা স্থায়ীভাবে সীমিত করা হতে পারে।

কনটেন্ট, নোটিফিকেশন ও এই শর্তাবলির পরিবর্তন

  • Panel Region সাইটের সব কনটেন্ট আইনত সুরক্ষিত। অনুমতি ছাড়া এসব কনটেন্ট কপি, পুনরুৎপাদন বা বিতরণ করা নিষিদ্ধ।
  • অ্যাকাউন্ট খোলার সময় যোগাযোগের যে তথ্য দেন, অ্যাকাউন্ট খুলে আপনি সেখানে নোটিফিকেশন পেতে সম্মত হচ্ছেন।
  • এই শর্তাবলি আপডেট করা হতে পারে। আপডেট করা শর্তাবলি প্রকাশের সাথে সাথেই কার্যকর হয় এবং প্রকাশের পরও সাইট ব্যবহার চালিয়ে গেলে আপনি আপডেট করা শর্তাবলি গ্রহণ করেছেন বলে গণ্য হবে। এই পেজ সর্বশেষ কবে পরিবর্তন করা হয়েছে, তা ওপরের তারিখ দেখে জানতে পারবেন।

গোপনীয়তা

  • আমরা কীভাবে আপনার ডেটা সংগ্রহ, ব্যবহার ও শেয়ার করি, তার পূর্ণ বিবরণ আমাদের গোপনীয়তা নীতিতে দেওয়া আছে। এখানে লেখা কোনো কিছু ওই নীতির সাথে না মিললে গোপনীয়তা নীতিই প্রযোজ্য হবে।
  • সংক্ষেপে: যে প্রোভাইডার অর্ডারটি সম্পন্ন করে, অর্ডার ডেলিভারি করতে আপনার দেওয়া লিংক বা ইউজারনেম আমরা সেই প্রোভাইডারকে পাঠাই। আমরা আপনার ডেটা বিক্রি করি না এবং কোনো ডেটা ব্রোকারের সাথে শেয়ারও করি না।
  • তৃতীয় পক্ষের পেমেন্ট প্রোভাইডাররা পেমেন্ট প্রসেস করে। আপনার জন্য কোন কোন পেমেন্ট মেথড আছে, লগ ইন করার পর তা ব্যালেন্স যোগ করুন পেজে দেখতে পাবেন।
  • অ্যাকাউন্ট খুলে আপনি নিজের দেওয়া ইমেইল ঠিকানা ও ফোন নম্বরে সার্ভিস নিয়ে ঘোষণা পেতে সম্মত হচ্ছেন। আমাদের জানিয়ে যেকোনো সময় এসব ঘোষণা পাওয়া বন্ধ করতে পারেন।

রিফান্ড নীতি

  • Panel Region-এ যোগ করা ব্যালেন্স ও ক্রেডিট রিফান্ডযোগ্য নয় এবং শুধু Panel Region-এর ভেতরেই ব্যবহার করা যায়।
  • অর্ডার করার পর বাতিল বা রিফান্ডের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না।
  • কোনো অর্ডার সম্পন্ন না হলে, অথবা সার্ভিসের কোনো সমস্যার কারণে শুধু আংশিক সম্পন্ন হলে, অব্যবহৃত ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে রিফান্ড করা হয়।
  • সম্পন্ন অর্ডার চূড়ান্ত বলে গণ্য হয় এবং তা বাতিল বা রিফান্ড করা যায় না।

নিষ্ক্রিয় অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি

এই অংশটি 1 অক্টোবর 2026 তারিখ থেকে কার্যকর। ওই তারিখের আগে কোনো রক্ষণাবেক্ষণ ফি কাটা হয় না।

  • কোনো অ্যাকাউন্টে টানা 180 দিন সফলভাবে লগ ইন না হলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায়।
  • অ্যাকাউন্ট যতদিন নিষ্ক্রিয় থাকে, ততদিন প্রতি 30 দিনে একবার রক্ষণাবেক্ষণ ফি কাটা হয়। প্রতিবার ফি কাটার সময় অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে, তার 20% ফি হিসেবে কাটা হয়।
  • লগ ইন করলে নিষ্ক্রিয়তার সময়কাল সাথে সাথে শেষ হয়ে যায়। এরপর নতুন করে টানা 180 দিন লগ ইন ছাড়া পার না হওয়া পর্যন্ত আর কোনো ফি কাটা হয় না।
  • প্রতিবারের ফি সেই সময়ে বাকি থাকা ব্যালেন্সের ওপর হিসাব করা হয়, তাই ব্যালেন্স কমে, তবে কখনো শূন্যে নেমে আসে না।
  • প্রতিবার কাটা ফি তারিখ ও অ্যামাউন্টসহ আপনার লেনদেনের তালিকায় রেকর্ড করা হয়।
  • ফি শুধু অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স থেকেই কাটা হয় এবং এর ফলে কোনো দেনা তৈরি হয় না।
  • আগে কাটা ফি পরে লগ ইন করলেও ফেরত দেওয়া হয় না।

অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হলেই এই শর্তাবলি গৃহীত বলে গণ্য হয়। Panel Region আগাম নোটিশ ছাড়াই শর্তাবলি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।